1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল” সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

পিপিএম-সেবা পদকে ভূষিত নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা ও জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তাঁর গলায় এই মর্যাদাপূর্ণ পদক পরিয়ে দেন।

 

​পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উন্মোচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা ও জনসেবায় অসামান্য অবদানের জন্য তাঁকে এই রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। পদক প্রাপ্তির এই ঘটনা তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

​নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ জানান, পুলিশ সুপার মহোদয়ের এই গৌরবময় অর্জন সমগ্র জেলা পুলিশের জন্য অত্যন্ত আনন্দ, গর্ব ও সম্মানের। তাঁর এই সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ, সাহসী ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

​সম্মানজনক এই পদক লাভ করায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ নাগরিকরা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর