1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল” সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা ও নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার সকল উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ সকল সরকারি দপ্তরে একযোগে এ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির আড়াইহাজার উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অন্যান্য উপজেলায় জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে স্ব স্ব উপজেলায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযান শেষে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, এডিস মশা যেন বংশ বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

ডিসি রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর