1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল” সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

রূপগঞ্জে মাংস ব্যবসায়ীর জরিমানা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নিবন্ধন ব্যতীত মাংস বিক্রয়ের অপরাধে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর)সকালে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১অনুযায়ী উপজেলার ভুলতা এলাকার গরুর মাংসের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস,  পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা কোন প্রকার নিয়ম নীতি না মেনেই ব্যবসা পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। আজকে ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করেছি।  নিবন্ধন ব্যতীত মাংস বিক্রয়ের অপরাধে ছয় জনকে পাঁচ হাজার  টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর