1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে সোনারগাঁয়ে পৃথক দুটি মামলা রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে  শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা

আড়াইহাজারে ৪ বাড়িতে ডাকাতি, মালামাল লুট

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত
Oplus_131072

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই পাশাপাশি এলাকার চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) ভোর রাত দুইটা থেকে চারটার মধ্যে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা, কদমতলী ও পাঁচআনি চক এলাকায় এসব ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জামাল নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটার পর একদল ডাকাত খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামের জহিরুল ইসলাম জুরুর বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতেরা নগদ ৩৫ হাজার টাকা, একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও ১২ আনা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এরপর একই ইউনিয়নের কদমতলী এলাকার ইয়াছিন মিয়ার বাড়িতে ডাকাতি হয়। সেখান থেকে এক ভরি স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে ডাকাতেরা। পরে পাঁচআনি চক এলাকার আব্দুল আমিনের বাড়িতে হানা দিয়ে নগদ ১৯ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা।

একই এলাকার জামালের বাড়িতেও ডাকাতি করে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতদের বাধা দিতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে বাড়ি থেকে এক ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা।

এক রাতের ব্যবধানে পাশাপাশি এলাকার চারটি বাড়িতে ধারাবাহিক ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে লুটপাট এবং বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ পুলিশকে কিছু জানাননি।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর