1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)।

পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের (পিপিএম) নির্দেশনায় এবং ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামি, ৯ জন মাদকসেবী এবং চুরি মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন— বৈদ্যেরবাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান (৪২), শম্ভুপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আনিছুর রহমান (৫২) এবং সাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. মুকবুল হোসেন (৪৯)।

এছাড়া মাদকসেবী হিসেবে গ্রেপ্তারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার কলকলিয়া গ্রামের নাঈম (১৯), লালমনিরহাট সদরের দুরাকুটি গ্রামের মোহাম্মদ মুন্না (২৭), সোনারগাঁয়ের বড় নয়াগাঁও গ্রামের মো. সজল (২০), পুরান টিপুরদী গ্রামের মো. জুবায়ের হোসেন (২২), আষাড়িয়ারচর গ্রামের মো. তন্ময় হাসান রিফাত (২০), শিংলাব গ্রামের সহিদুল ইসলাম সাকিব (২৪), পাঁচভাগ গ্রামের শাহাদাত হোসেন (৫২), ছোট আলমদী গ্রামের জাকারিয়া (১৯) এবং ভটেরপাড়া গ্রামের মো. রিপন (২০)। পাশাপাশি চুরি মামলায় কাঁচপুরের বেহাকৈর গ্রামের মো. নাজমুলকে (৩০) গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবারই নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর