1. admin@ajkarsongbad.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁ থানা পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার-১৩ শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়িতে অগ্নিসংযোগ সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন এক বছরের সফল কর্মকাল শেষে বিদায় নিচ্ছেন সোনারগাঁয়ের ইউএনও আসিফ আল জিনাত নারায়ণগঞ্জ প্যারিস বাগেতের খাবারে চুল, প্রতিবাদ করায় বিক্রয়কর্মীর দায়সারা মন্তব্য সোনারগাঁয়ে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পরিবেশ দূষনের দায়ে তাসনিম কেমিক্যাল কমপ্লেক্সের জরিমানা সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সোনারগাঁয়ে পৃথক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকে দুর্বৃত্তদের আগুন

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত
  • মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৃথক দুটি স্থানে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি খড়বোঝাই ট্রাক ও একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে সকালের মধ্যে উপজেলার জামপুর ইউনিয়ন এবং কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সংলগ্ন মীরেরটেক বাজার জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি খড়বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৫-২০৯৬) আগুন দেয় দুর্বৃত্তরা। দিনাজপুর থেকে খড় নিয়ে আসা ট্রাকটি রাত সাড়ে ৩টার দিকে সেখানে পৌঁছে আনলোডের অপেক্ষায় সড়কের পাশে দাঁড় করানো ছিল। চালক ও সহকারী গাড়ির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এক নারী পথচারীর চিৎকারে চালক জেগে উঠে ট্রাকটি প্রায় ১৫০ গজ সামনে সরিয়ে রাস্তার পাশের পানিতে খড় ফেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ট্রাকে থাকা সব খড় পুড়ে ছাই হয়ে যায়।

অপরদিকে, একই দিন সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁচপুর ব্রিজের পাশে নিয়মিত যাত্রী ওঠানামার স্থানে বাসটি থামানো অবস্থায় সাধারণ যাত্রীর ছদ্মবেশে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসে থাকা যাত্রীরা দ্রুত নিরাপদে নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর