1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল” সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় অবৈধ দখলে থাকা ০.২৩ একর সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধারকৃত জমিতে সরকারি মালিকানার লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকারের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজার প্রায় ০.২৩ একর সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে জমিটি দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমিটি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয় এবং সীমানা নির্ধারণ করে লাল নিশান ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার জানান, সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মোগরাপাড়া ইউনিয়নের মিনিখালি মৌজায় ০.২৩ একর জমি দখলমুক্ত করে লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কেউ পুনরায় এই জমি দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বার্থে এবং সরকারি জমি উদ্ধারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর