1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল” সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ–

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিমলা এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৭ নভেম্বর) সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন জানান, কয়েকজন পথচারী মোবাইল ফোনে মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, উদ্ধার হওয়া নারীর পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট থানা বা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর