1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল” সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সঙ্গে বন্দর উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

মানুষের জনকল্যাণের জন্য রাষ্ট্রকাঠামো কাজ করাই প্রশাসনের মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

‎রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থানীয় শিক্ষার্থীদের অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎শিক্ষার্থীদের উদ্দেশে ইউএনও শিবানী সরকার উপজেলা প্রশাসনের বিভিন্ন সেবা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তিনি বলেন, উপজেলা পরিষদ সার্বক্ষণিকভাবে সিটিজেন সেবা, ভূমি ইজারা, শিক্ষা, জনপ্রতিনিধিদের সমন্বয়, রাজস্ব আহরণ, স্থানীয় উন্নয়ন ও নাগরিক গাইডলাইন প্রদানসহ নানা জনমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ ও কল্যাণমুখী করাই এসব কাজের মূল লক্ষ্য।
‎বক্তব্য শেষে শিক্ষার্থীদের অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন ফরম পূরণের নিয়মাবলী স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া হয়।
‎অনুষ্ঠানে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা আইসিটি কর্মকর্তা সানজিদা আক্তার, বন্দর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রাজু আহমেদ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং বন্দর উপজেলা প্রেসক্লাবের কার্যকরি সদস্য ইমদাদুল হক মিলনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর