1. admin@ajkarsongbad.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে ০.২৩ একর সরকারি জমি উদ্ধার; লাল নিশান ও সাইনবোর্ড স্থাপন সোনারগাঁয়ে ফয়েজ সরকারের নেতৃত্বে ফসলি জমি দখল করে বালু উত্তোলনের অভিযোগ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ফতুল্লার মর্ডান হাউজিংয়ে আত্মজিলা মাদকডিলার রাজনের বসবাস! সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার সোনারগাঁয়ে ইউএনও আসিফ আল জিনাতকে চট্টগ্রাম বিভাগে বদলী রূপগঞ্জে এলুমিনিয়াম কারখানায় ডাকাতি, মালামাল লুট কাপাসিয়ায় আধুনিক ও যুগোপযোগী শিক্ষার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে “শিখর ইন্টারন্যাশনাল স্কুল” সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জনের মৃত্যু মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে সোনারগাঁ উপজেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলী নূর এর নেতৃত্বে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি দপ্তর ও মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডের আশপাশের এলাকায় একযোগে এ সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণ, যানজট নিরসন ও ড্রেন পরিষ্কার করা হয় এবং জনসাধারণকে সচেতন করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলী নূর, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

অভিযান শেষে বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে না থাকে, এডিস মশা যেন বংশ বিস্তার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।

এছারাও আরও উপস্থিত ছিলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল হক, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর