
নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ২৬ শে সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী সেমিনার কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত স্মরণ সভা ও দোয়া মাহফিলে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি ডাক্তার আল আমিন হোসাইন, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও খন্দকার লুৎফর রহমান স্বপন ফাউন্ডেশন এর মহাসচিব খন্দকার তাইহান তাবাসসির সোয়াদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কক্সবাজার আয়কর বিভাগের কর্মকর্তা মর্তুজা শরিফুল ইসলাম রানা। আরো উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি ও শিক্ষক, কবি রনজিৎ মোদক, দৈনিক বিজয় পত্রিকা সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, চলচ্চিত্র জগতের নক্ষত্র এবং অভিনেতা ফজলুল হক পলাশ, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তার, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি মোঃ বাবুল দেওয়ান, সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, দৈনিক বিজয় পত্রিকার নির্বাহী সম্পাদক মাইনুদ্দিন দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সাধারণ সম্পাদক আকলিমা আক্তার রুমা, ঢাকা বিভাগীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম জয়, কবি ও লেখক এস এ বিপ্লব, কবি ও লেখক তাজুল ইসলাম, সমাজকর্মী শুকুর মাহমুদ জুয়েল, লেখক কবি নাজমুল হোসাইন, নীলা আহমেদ নিশি, নাজমা আক্তার, সোনারগাঁও থানা কমিটির সাবেক সভাপতি মোঃ দুলু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, আবির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্মরণসভা অনুষ্ঠানে বক্তরা বলেন আমরা আজ এমন এক ব্যক্তির স্মরণ সভায় হাজির হয়েছি যিনি একজন মানবিক এবং সামাজিক কাজের গুণ বলে কখনো শেষ করা যাবে না সত্যিই সে একজন মানবতার ফেরিওয়ালা হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদ সহ পুরো নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তার দানের হাত শ্রাদ্ধ অনুযায়ী চেষ্টা করে গিয়েছেন সহযোগিতার সেই ব্যক্তির আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা এবং দোয়া মাহফিলে আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে তাকে নসিব করেন এবং তার পরিবারের যারা দুনিয়াতে বেঁচে আছেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে মানবতার কাজ করার সুযোগ তারা যেন কাজে লাগিয়ে মানুষের পাশে থাকে এই কামনাই করি।
আয়কর কমিশনার মুর্তজা শরিফুল ইসলাম রানা বলেন, আমি যতটুকু মানুষের কাছ থেকে শুনেছি কখনো তার সরাসরি হতে পারেনি যতটুকু মানুষের কাছ থেকে আমার সোনা এবং তার বিষয়ে কথা হয়েছে আমি সত্যিই তার ছবি দেখে আজ বুঝতে পারলাম সে সত্যিই একজন মানবিক এবং ভালো লোক ছিলেন তার চেহারার মধ্যে একটি নূর রয়েছে যে নূরের মধ্যে বোঝা যাচ্ছে সত্তিকারের একজন আল্লাহওলা মানুষ তার দ্বারা কখনো মানুষের উপকার ছাড়া আর কখনো ক্ষতি হবে না এটা বিশ্বাস করি এবং আজ তার প্রমাণ নিজ চোখে দেখলাম তার ভালোবাসায় কত মানুষ এখানে হাজির হয়েছে।