1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ -৪ কাশ্মীর গ্রুপে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার-৫, তামা, পিকআপ, নগদ অর্থ উদ্ধার নাঃগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার  নারায়ণগঞ্জে নতুন নেতৃত্বের প্রত্যাশা, মেয়র হিসেবে আলোচনায় রাকিব সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংস মশক নিধন দিবস উপলক্ষে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নাঃগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার 

মোঃ নুর নবী জনি
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে ছিনতাইকৃত ২ লক্ষাধিক টাকার মালামালসহ গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

রোববার(পহেলা নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন ও অপরাধ)  তারিক আল মেহেদী।

এর আগে শনিবার রাত ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম এঁর দিক-নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৌচাক বাস স্ট্যান্ড এলাকায় ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ

হাসিনুজ্জামান এর তত্ত্বাবধানে ডিবির পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলামের নির্দেশে  এসআই মফিজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স অভিযান করে ছিনতাইকৃত ২ লক্ষাধিক টাকার মালামালসহ কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃতরা হলেন রিপন (৩৪),মোঃ রাব্বি (৩০),হৃদয় চন্দ্র দাস (৩০) ও মাসুম (২৯)।

এসময় তাদের কাছ থেকে ২ টি ইসিজি মনিটর,লিফট যন্ত্রপাতি,১ টি বার্মিজ চাকু, ১ টি ছোড়া ও দুই লক্ষ চার হাজার দুইশত চল্লিশ টাকার মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এসআই মফিজুল ইসলাম আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর