1. admin@ajkarsongbad.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নাঃগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার  নারায়ণগঞ্জে নতুন নেতৃত্বের প্রত্যাশা, মেয়র হিসেবে আলোচনায় রাকিব সিদ্ধিরগঞ্জে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতার ট্যাংকার জব্দ, মূল হোতারা অধরা রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জেরে জমির ফসল ধ্বংস মশক নিধন দিবস উপলক্ষে সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার আতাউর রহমানকে ইউপি চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন নারায়ণগঞ্জ বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন সোনারগাঁয়ে ইয়াবাসহ দুই নারী আটক

রূপগঞ্জে বিপুল পরিমাণ ফায়ারড্রিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ৬৪২ বোতল ফায়ারড্রিলসহ শিমুল হোসেন (৩৬) ও ইয়ামিন আলী(২১)নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

রোববার (পহেলা নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার(অপারেশন ও অপরাধ ) তারিক আল মেহেদী।

এর আগে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন এর তত্ত্বাবধানে এস আই অজয় কুমারের নেতৃত্বে শনিবার রাত সারে ১১ টার দিকে উপজেলার গুতিয়াব প্রগতি স্কুলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে ৬৪২ বোতল ফায়ারড্রিল উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করা হয়।

গ্রেপ্তারকৃত শিমুল হোসেন রাজশাহী জেলার বাঘা থানার মনিগ্রাম এলাকার জামাল উদ্দিনের ছেলে ও ইয়ামিন আলী একই জেলা ও থানার পারসাওতা বিনোদপুর এলাকার আব্দুল লতিফ ছেলে ।

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর