1. admin@ajkarsongbad.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল ফতুল্লা শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার সোনারগাঁয়ে অস্ত্রের মুখে ডাকাতি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি,চালকসহ গ্রেফতার-৩ কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেফতার আড়াইহাজারে সাবেক হুইপ বাবুর এপিএস গ্রেপ্তার সোনারগাঁ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার-১২ সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ আ’লীগ নেতার ট্যাংকার জব্দ হলেও মূল হোতারা অধরা

সোনারগাঁয়ে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের শান্তিপূর্ণ মিছিল

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

“ঐক্যবদ্ধ অবস্থান, শান্তিপূর্ণ কর্মসূচি—জনগণের নিরাপত্তায় আমরা অঙ্গীকারবদ্ধ” এই স্লোগানে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সংহতি এবং যেকোনো ধরনের নাশকতা ও ষড়যন্ত্র প্রতিরোধে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে ও তাঁর রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার কাঁচপুরে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন-দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কতিপয় অসাধু নেতাকর্মীরা প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করছে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগ এলাকায় নাশকতার নীল নকশার ছক কষছে। তবে দেশের বিরুদ্ধে তারা যতই ষড়যন্ত্রমূলক কর্মসূচি করুক বা পরিকল্পনা করুক তা প্রতিহত করতে সর্বদাই মাঠে থাকবো আমরা। প্রয়োজনের দিন রাত ২৪ ঘন্টাই পালাক্রমে আমরা এলাকায় অবস্থান নিব।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর