1. admin@ajkarsongbad.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসহায়দের মাঝে সিআইপি বাবু অমল পোদ্দার এর শাড়ী বিতরণ  সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লীতে মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক বডিবিল্ডিং প্রতিযোগিতায় প্রথম ও তৃতীয় স্থানে বাংলাদেশের তাইহান সোয়াদ সোনারগাঁয়ে গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিসি ও এসপিকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সম্মাননা সোনারগাঁয়ে পূজামণ্ডপ পরিদর্শনে এসিল্যান্ড মামুন সরকার সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

সোনারগাঁয়ের পানাম নগরী ও জামদানি পল্লীতে মার্কিন রাষ্ট্রদূত

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ নুর নবী জনিঃ-

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি ফাউন্ডেশনের কারুপল্লীতে জামদানি পল্লী ঘুরে দেখেন এবং জামদানি শিল্পীদের হাতে বোনা শাড়ির কারুকাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিনিধি দল নিয়ে পানাম নগরী পরিদর্শন শুরু করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যান। সেখানে কারুপল্লীর জামদানি পল্লী ঘুরে দেখেন।

মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধি দলে ছিলেন তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলীসহ অন্যরা।

এ সময় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর