1. admin@ajkarsongbad.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক ইয়াবা সেবনের দায়ে সোনারগাঁয়ে ২ জনের কারাদণ্ড নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার-২ শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৪ বছর বয়সী বৃদ্ধ আটক মা ইলিশ রক্ষায় সোনারগাঁয়ে অভিযান, ১,২৫,০০ মিটার জাল জব্দ ও ধ্বংস রূপগঞ্জে শিক্ষিকাকে লাঞ্ছিত করার প্রতিবাদে  মানববন্ধন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজন গ্রেপ্তার, ড্রেজার পাইপসহ মালপত্র জব্দ 

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

আজকের সংবাদ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

ষ্টাফ রিপোর্টারঃ-

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশু ও মায়েদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা এলাকার শ্রী শ্রী সত্যনারায়ণ জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম।

নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক শ্রী আনন্দ কুমার সেরাওগী সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী শিমুল সাহা এবং নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের উপদেষ্টা শ্রী লিটন চন্দ্র পাল।

এসময় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে শিশু ও মায়েদের হাতে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেওয়ার মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এ ধরনের আয়োজন সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখে।

Facebook Comments Box
শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর