
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্তের নিজস্ব উদ্যোগে প্রায় দুইশত পঞ্চাশ মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার দারুস সুন্নাহ মাদ্রাসায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং শুরু হয়।
এসময় ডা.মোস্তাফিজুর রহমান দিগন্ত চিকিৎসা প্রদান করেন। আগত রোগীরা সুশৃঙ্খলভাবে বিনামূল্যে, চিকিৎসা ও ওষুধ পাওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানান।
ডা.মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান,নিজস্ব উদ্যোগে অসহায়, দরিদ্র ও মাদ্রাসা ছাত্র ছাত্রীদেরদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণসহ সেবা করতেই আমার এ উদ্যোগ,আমি আসা করি যত দিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাদের পাশে থেকে এভাবেই সেবা করে যাবো।