মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক।
পুলিশ জানায়, মাদক মামলায় ১জন, মাদকসেবী ৬জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন,সন্ত্রাস বিরোধী মামলা ৩ জন এবং ডাকাত ১ জনসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয় ।
এছাড়াও বিশেষ অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ও মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুল বারিক জনান,গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর হয়েছে।