মোঃ নুর নবী জনিঃ--
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিভিন্ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন জেলা (ডি ডি এলজি) নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নিলুফা ইয়াসমিন।
সোমবার(৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আসিফ আল জিনাত, জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.কামরুজ্জামান,।
এছারাও আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর মো.মুনিরুল ইসলাম,ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো.মাসুম বিল্লাহ, ইউপি সদস্য বদরুজ্জামান মোল্লা,মো.নাসির উদ্দিন,হাজী সানাউল্লাহ,মিলন রায়হান,ইউডিসি মো.সানাউল্লাহ,গ্রাম পুলিশসহ পরিষদের সকল সহকারী বৃন্দ।
নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নিলুফা ইয়াসমিন পরিদর্শনে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মুলক প্রকল্পের খোঁজ খবর নেয়াসহ জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন মাসিক প্রতিবেদনে খুশি হয়ে সকল কাজের প্রশংসা করেন। এবং আপডেট রেজিস্টার খাতা সংরক্ষণ পরামর্শ দেন। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের যে কোন অসুবিধার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেন।