নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার বহিরাগত মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে্। অনেকটা সু কৌশলে ফতুল্লার বিভিন্ন এলাকায় বসবাসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় মাদকের চালান প্রেরন করার মাধ্যমে মাদকের ব্যাপক বিস্তার ঘটাচ্ছে।
অপরদিকে, বিভিন্ন প্রতিষ্টানে কাজ করার মাধ্যমে নিজেদের মাদক ব্যবসা আড়াল করার কৌশলগত পন্থাও অবলম্বন করে যাচ্ছেন মাদক ডিলাররা।
এমনই এক চতুর আত্মজিল মাদক ডিলারের সন্ধান ফতুল্লায় পাওয়া গেছে। ফতুল্লার মর্ডান হাউজিং এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসের মাধ্যমে দেশের ময়মনসিংহ এবং শরীয়তপুর জেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রন করার অভিযোগ উঠেছে রাজন নামের এক ব্যাক্তির বিরুদ্ধে।
সূত্রমতে, গত কয়েকদিন পূর্বে স্থানীয় কয়েকজন যুবক ফতুল্লার মর্ডান হাউজিং এলাকা থেকে বিপুল পরিমান মাদক জাতীয় দ্রব্য ইয়াবাসহ রাজন নামের এক ব্যাক্তিকে আটক করেন। এসময় স্থানীয় যুবকদের জিজ্ঞাসাবাদে মাদক ডিলার রাজন জানান, সে অনেকটা সুকৌশলে দীর্ঘদিন ধরেই ইয়াবার ব্যবসা করে আসছেন। তবে, স্থানীয় এলাকার কোন মাদক ব্যবসায়ীর সাথে কোন প্রকার সম্পর্ক তার সাথে নেই। তার নিজ জেলা ময়মনসিংহ এবং শুশুরবাড়ী শরীয়তপুর জেলায় তিনি মাদক সরবরাহ করে আসছেন। শরীয়তপুর জেলায় তার নিজ শুশুর এবং ময়মনসিংহ এলাকায় তার নিজস্ব লোকের মাধ্যমে দীর্ঘদিন ধরেই ফতুল্লার মর্ডান হাউজিং এলাকায় বসবাস করে ইয়াবা সরবরাহ করে আসছেন। আর স্থানীয় ভাবে তার আয়ের উৎস সম্পর্কে কেউ যাতে প্রশ্ন করতে না পরেন সেজন্য স্থানীয় একটি প্রতিষ্ঠানে কাজ করে থাকেন বলেও রাজন জানান।
মাদক ডিলার রাজন আরো জানান, তার নিজ জেলা ময়মনসিংহ প্রশাসনিক জামেলা থাকায় নারায়ণগঞ্জে আত্মগোপনে থেকে সে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করে আসছেন।
এদিকে সম্প্রতি, বিপুল পরিমান মাদকসহ স্থানীয় যুবকদের হাতে আটক হন মাদক ডিলার রাজন। বিপুল অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে ফেলেন বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
তবে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানান, আন্তজিলা মাদক ডিলার রাজনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই মাদকের উৎসসহ বিস্তারিত সকল তথ্য পাওয়া যাবে। তাই মাদকমুক্ত সমাজ গঠনে রাজনকে পুলিশের হেফাজতে নেওয়ার দাবি জানানো হয় এলাকাবাসীর পক্ষ থেকে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। তবে, এটা সত্য অনেক বহিরাগত মাদক ডিলার আত্মগোপনে থেকে মাদকের নিয়ন্ত্রন চালিয়ে আসছেন। যেহেতু মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে রাজনকে পুলিশি হেফাজতে এনে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হবে।