
ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৫ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাসদাইরে HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী মো: জাহাঙ্গীর আলম প্রধানের পক্ষ এ রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মসজিদে মিলাদ শেষে মোয়াজ্জেম জাকারিয়া মোমেন প্রয়াত খন্দকার লুৎফর রহমান স্বপনের মাগফেরাত কামনা করে দোয়া করেন। দোয়া শেষে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম, খন্দকার লুৎফর রহমান স্বপন এর সহধর্মিনী ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী,নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি বাবুল দেওয়ান, মহানগর কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন, আনসার ভিডিপি এর বন্দর ইউনিয়ন দলনেত্রী তাসলিমা আক্তারসহ আরো অনেকে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম প্রধান বলেন মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন একজন জনপ্রতিনিধি হিসেবে খুবই জনপ্রিয় এবং ভালো একজন মানুষ ছিলেন সব সময় মানুষের সাথে হাসিখুশি এবং মানুষের সুখে দুখে পাশে থাকতেন। আজ তার তৃতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ করি আজকের এই দিনে এবং সব সময়ই মনে পড়ে তার ভালো কর্মকান্ড অনেক কিছুই আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং সহিসালামতে রাখেন এই কামনা করি।