সোনারগাঁ প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে খামারের সব মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই দের বিরুদ্ধে । এ ঘটনায় খামার মালিকের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে।
উপজেলার সাদিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চোত্রাপাশা গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত খামারটি প্রবাসী আজমাইল খন্দকারের একমাত্র ছেলে মোঃ শফিকুল ইসলামের ।
ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, চোত্রাপাশা গ্রামে ওই পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন শফিকুল ইসলাম । প্রতিদিনের মতো মাছের খাবার দাবার দেয়া শেষে রাতে খামার থেকে বাড়ি যান তিনি। পরদিন সকালে স্থানীয়রা পুকুরে রুই, তেলাপিয়া , সহ বিভিন্ন জাতের মরা মাছ ভেসে উঠতে দেখে তাকে খবর দেয় এলাকার লোকজন ।
খামার মালিক মোঃ শফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আয়নাল হক খন্দকার গং রাতের কোনো এক সময় পুকুরে বিষাক্ত কেমিক্যাল বা গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে পুকুরের ছোট-বড় সব মাছ মরে ভেসে উঠেছে, যার আনুমানিক মূল্য কয়েক প্রায় ২ লক্ষাধিক টাকা।
শফিকুল ইসলাম তার বাবা, মা ও বোন সাংবাদিকদের জানান তাদের দুই লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে, তাদের মুর্গির ফার্ম আগুনে পুরিয়ে দিবে এবং শফিকুল ইসলামকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন আয়নাল হক গঙ্গ।
এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।