বন্দর প্রতিনিধি:-
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চর ইসলামপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও রাস্তার বেহাল দশা নিরসনে নিজ অর্থায়নে সংস্কারকাজ করেছেন ইউপি সদস্য মাহাবুব।
দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে থাকায় স্থানীয় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এতে এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির সময় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিত। স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে ইউপি সদস্য মাহাবুব নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
বিশেষ করে কাইকারটেক ব্রিজের ঢাল দিয়ে চর ইসলামপুরে যাওয়ার সময় রাস্তার একটি অংশ ভাঙাচোরা থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হতো।
স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ইউপি সদস্য মাহাবুব নিজ অর্থায়নে ওই ভাঙাচোরা অংশটিও সংস্কার করেন।
সংস্কারকাজ চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম নবী, মোশা সরদার, মজিবর রহমান, হাফেজ আহমেদ ও মহসিন। এছাড়া স্থানীয় যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন, রুবেল, সাত্তার, ইয়ামিন, রমজান, আলী ও সুফিসহ অনেকে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের জলাবদ্ধতা ও রাস্তার সমস্যার কারণে তাদের চলাচলে ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
এলাকাবাসী ইউপি সদস্য মাহাবুবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরা এভাবে মানুষের পাশে দাঁড়ালে এলাকার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব।