
ষ্টাফ রিপোর্টারঃ-
“হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার(৩০ অক্টোবর) বিকেলে HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা সংলগ্ন মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যানের বাসভবনে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ পালিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ পারভীন আক্তার, ইনভেস্টিগেশন অফিসার মাহতাব হোসেন, নারায়ণগঞ্জ জেলা কমিটির শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান সেলিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কাজী সফিউল আলম কালাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা কোহিনুর আক্তার, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক শাহিনা আক্তার কাজল, মোঃ রাজিব খান, সীমা চৌধুরী, বায়েজিদ, অমি চৌধুরী, হাবিব, ফিজা, উমেদ, মোঃ রাকিব সহ আরো অনেকে।
এ সময় মোমেন ইসলাম বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই চিন্তা ভাবনা কি মাথায় রেখে আগামী প্রজন্মকে শারীরিক সুস্থতার বিষয় চিন্তা করে জীবাণু থেকে সুরক্ষা দিতে এরকম আয়োজন আমরা সব সময় করে যাচ্ছি এবং সামনে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এ কার্যক্রম চলমান রাখতে সংগঠনের সকল নেতৃবৃন্দকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি এবং বর্তমানে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদেরকে আরও বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এজন্য আসুন আমরা সবাই একসাথে মিলে মিশে এ সকল কর্মসূচি গুলো বাস্তবায়ন করার জন্য একসাথে কাজ করি।
HWPL & BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি সব সময় চলমান রাখতে আমরা আপনাদের পাশে রয়েছি যে কোন সময় আমাদেরকে স্মরণ করবেন আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী আপনাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে থাকতে চাই।
সাবান ও হ্যান্ড ওয়াশ দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার ব্যবহারিক প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থী ও সংগঠনের সদস্যদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়।
আসুন, সাবান দিয়ে নিয়মিত হাত ধুই, রোগ প্রতিরোধ করি এবং সুস্থ সমাজ গড়ে তুলি।